কারিনার দুবাই মাতানো কালো গাউন লুক
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৩ এএম, ১১ অক্টোবর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
দুবাইয়ের ফ্যাশন ইভেন্টে কালো গাউনের লুকে সম্প্রতি নেট–দুনিয়ায় তাক লাগিয়ে দিয়েছেন ভারতীয় অভিনেত্রী কারিনা কাপুর খান। স্ট্রাকচারাল স্লিভসের এই গাউনটি রাহুল মিশ্রর করা।
দুবাই যেন সত্যিই মুগ্ধ হয়েছে কারিনা কাপুর খানের উপস্থিতিতে। আয়ুর্বেদিক হেয়ার ওয়েলনেস ব্র্যান্ড ফ্যাবল অ্যান্ড মেইনের প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি তিনি হাজির হয়েছিলেন এক বিশেষ আয়োজনে। আর লালগালিচায় তাঁর আগমন মানেই অন্য রকম কিছু।
শুধু উপস্থিতিই নয়, তিনি যেন সম্পূর্ণ রেড কার্পেটটাই নিজের করে নিলেন। এই পুরো ফ্যাশন কনসেপ্টের পেছনে রয়েছেন বলিউডের বিখ্যাত স্টাইল কিউরেটর রিয়া কাপুর।
কারিনার লুকের মূল আকর্ষণ রাহুল মিশ্রর ডিজাইন করা কাস্টম মেইড কালো গাউন। দেখে মনে হবে যেন কোনো শিল্পকর্ম। এই ভারতীয় ডিজাইনার পরিচিত তাঁর স্লো ফ্যাশন, হ্যান্ড এমব্রয়ডারি ও থ্রি–ডি আর্টওয়ার্কের জন্য। কারিনার গাউনটিও সেই ঐতিহ্যের এক চমৎকার উদাহরণ।
গাউনের সিলুয়েট একদম ক্ল্যাসিক স্টাইলে ডিজাইন করা। ভেলভেট ফেব্রিকে তৈরি এই গাউন মেঝে ছুঁয়ে গিয়েছে রাজকীয় ভঙ্গিতে। আকর্ষণ বাড়াচ্ছে এর সুইটহার্ট নেকলাইন। আর সবচেয়ে নজরকাড়া অংশ গাউনের আর্কিটেকচারাল স্লিভস, যাকে রাহুল মিশ্রর সিগনেচারই বলা চলে।
স্বচ্ছ আর শিমার ফেব্রিকে তৈরি নাটকীয় স্লিভগুলো যেন ডানার মতোই ভেসে বেড়াচ্ছে। কারিনার লুকে কিছুটা গথিক আমেজও এসেছে।
স্টাইলিস্ট রিয়া কাপুর জানেন, বড় লুকে আসল শক্তি লুকিয়ে থাকে ভারসাম্যে। তাই এখানে অনুষঙ্গ ছিল একেবারেই সামান্য। কানে ডায়মন্ডের স্টাড আর হাতে আংটি, ব্যস এটুকুই।
তবে তার সিগনেচার কাজলের লুক মেকআপ লুকে বাদ যায়নি। সঙ্গে ছেড়ে রেখেছেন চুল। সবশেষে ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ইভ সাঁ লরাঁর ক্ল্যাসিক ব্ল্যাক হিলস জুটি হয়েছে এই লুকে।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার










